সোমবার ৮ জুন ২০২৬ - ১১:৩৫
ওয়াক্ত হওয়ার আগে নামাজ আদায়ের বিধান

নামাজের শুদ্ধতার অন্যতম শর্ত হলো নির্ধারিত সময় বা ওয়াক্তের মধ্যে তা আদায় করা। তবে যদি কেউ দীর্ঘদিন পর জানতে পারেন যে তিনি ওয়াক্ত শুরু হওয়ার আগেই নামাজ আদায় করে আসছিলেন, তাহলে পূর্বের নামাজগুলোর বিধান কী হবে—এ বিষয়ে এক ধর্মীয় জিজ্ঞাসার জবাবে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন হযরত আয়াতুল্লাহ শহীদ সাইয়্যেদ আলী খামেনেয়ী (রহ.)।

হাওজা নিউজ এজেন্সি: হযরত আয়াতুল্লাহ শহীদ সাইয়্যেদ আলী খামেনেয়ী (রহ.)-এর নিকট উপস্থাপিত একটি ধর্মীয় প্রশ্নের উত্তর:

প্রশ্ন: কোনো ব্যক্তি দীর্ঘ সময় (ধরা যাক ছয় মাস পর)— নিশ্চিতভাবে জানতে পারলেন যে, এ সময়ে তিনি প্রতিদিন ফজরের নামাজ ওয়াক্ত শুরু হওয়ার কয়েক মিনিট পূর্বেই আদায় করে আসছিলেন। এ অবস্থায় কি তাকে গত ছয় মাসের সব ফজরের নামাজ কাজা করতে হবে?

উত্তর: প্রথম দিনের নামাজটি ব্যতীত পরবর্তী নামাজগুলো—যদিও তা আদায়ের নিয়তে পড়া হয়ে থাকে—পূর্ববর্তী দিনের ফজরের নামাজের কাজা হিসেবে গণ্য হবে।

সুতরাং, এ ক্ষেত্রে শুধুমাত্র সর্বশেষ ফজরের নামাজটির কাজা আদায় করলেই যথেষ্ট হবে; ছয় মাসের সব ফজরের নামাজ পুনরায় কাজা করার প্রয়োজন নেই।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha